কবিতা
আধুনিক গানরুপের ছটা মধুবালা
> পরশ হতে ঝরে
আকাশ বাতাস মাতাল করে
ফুলেল প্রেমের তরে ।।
আনন্দে সব ঝরনা ঝরে
বেয়ে নেয়ে চলে
নৃত্যকলার তরঙ্গ মালার
কথা যেন বলে
“সাগর জলে না পৌঁছালে
ব্যর্থ যৌবন ঘরে “ ।।
চারিদিকে স্বর্গপুরী
সদা হেসে ওঠে
লাস্যগীতির হাস্যস্ফিতির
আশা ফুটে লুটে -
ভালবাসার মালা গাঁথার
সময় হলো পরে ।।